সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিক ভোট চাইলেন ফখরুলের কাছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট ও দোয়া চাইলেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের নিচতলায় চায়ের টেবিলে ভোট চান তিনি।

আতিকুল ইসলাম ভোট চাইলে মির্জা ফখরুল জানান, তিনি ঢাকা সিটির ভোটার নন। তিনি ঠাকুরগাঁওয়ের ভোটার। সব প্রার্থীর জন্যই তার দোয়া থাকবে যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।

তখন আতিক বিএনপির অন্যান্য নেতাদের কাছে ভোট চান এবং হাত মেলান। এ সময় দুই পক্ষের আন্তরিক পরিবেশে হাস্যরস করেন নেতারা।

প্রেসক্লাবে সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংবাদিক ইকবাল সোবহান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে