,

ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিলেন ডিসি

news-image

ভৈরব প্রতিনিধি : টয়লেটে যাওয়ার কথা বলে ভিক্ষুকের কাছে রেখে যাওয়া নবজাতককে দত্তক নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। আদালতের মাধ্যমে তিনি শিশুটির অভিভাবকত্ব পেয়েছেন।

গতকাল সোমবার কিশোরগঞ্জ ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী এ আদেশ দেন।

আজ মঙ্গলবার বিকেলে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা দৈনিক আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন। শিশুটি বর্তমানে ইউএনওর কাছেই রয়েছে।

ইউএনও লুবনা বলেন, ‘আমাদের ডিসি স্যার শিশুটিকে দত্তক নিয়েছেন। আগামী বৃহস্পতিবার নবজাতককে স্যার নিতে আসবেন। আমরা ওই দিনই স্যারের পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করব। এই কয়দিন নবজাতকটি আমার কাছে থাকবে।’

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক নারী টয়লেটে যাওয়ার কথা বলে ভৈরব বাসস্ট্যান্ডে এক ভিক্ষুকের কাছে নবজাতকটিকে রেখে যান। কিন্তু তিনি আর ফিরে আসেননি। ওই ভিক্ষুক তখন শিশুটিকে পাশের একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে ঘটনা খুলে বলেন। পরে ফার্মেসির মালিক আশরাফুল আলম শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘যেদিন শিশুটিকে হাসপাতালে আনা হয়, তখন বয়স ছিল দুই দিন। শিশুটির যেন কোনো অযত্ন না হয়, সবাই সে ব্যাপারে খুবই তৎপর ছিল। শেষটা খুবই ভালো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা