,

চীনের নাগরিক জ্বর-কাশি নিয়ে হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : জ্বর-কাশি নিয়ে এক চীনা নাগরিক রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে তিনি ওই হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত বিবেচনা করে তাকে একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে। তবে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি অবহিত করেছে। কিন্তু চীনা নাগরিক যে হাসপাতালে ভর্তি হয়েছে, সেটির নাম প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই হাসপাতালে একজন চিকিৎসক জানান, চীনা নাগরিকের সঙ্গে কথা বলে জেনেছেন- গত সপ্তাহে তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। গত রোববার তার জ্বর অনুভূত হয়। এই জ্বরের পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট হতে শুরু করে। এ অবস্থায় সোমবার বেলা আড়াইটার দিকে ওই চীনা নাগরিক হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। স্বাস্থ্য পরীক্ষায় তার জ্বর, কাশি ও শ্বাসকষ্টের বিষয়টি সনাক্ত হয়। এরপর ঘটনাটি স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী তাকে বাতাসে ঋণাত্মক চাপ আছে- এমন একটি কক্ষে রাখা হয়েছে। ওই কক্ষ থেকে বাতাস বাইরে যেতে পারে না।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, বিষয়টি হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে। তবে ওই ব্যক্তির লালার নমুনা এখনও সংগ্রহ করা হয়নি। আইইডিসিআরের টিম ঘটনাস্থলে গিয়ে তার লালার নমুনা সংগ্রহ করবে। লালার নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর ওই ব্যক্তি কোন রোগে আক্রান্ত তা জানা যাবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা