বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া তামান্নাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
নিউজ ডেস্ক : মা ও মামার সঙ্গে গত রবিবার ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় গিয়ে হারিয়ে যায় ৯ বছরের শিশু তামান্না।
মেয়েটির কান্না ও আর্তচিৎকারে বাণিজ্য মেলায় দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের টি আই বিপ্লব ভৌমিক ও সার্জেন্ট আলী আহাম্মদ ট্রাফিক কমান্ড এন্ড কন্ট্রোল রুমে নিয়ে আসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, এ সময় মেয়েটির হারানো সংবাদ ট্রাফিক কমান্ড এন্ড কন্ট্রোল রুমের মাইকে বার বার প্রচার করা হয়। সংবাদ পেয়ে দশ মিনিটের মধ্যে মেয়েটির মা ট্রাফিক কমান্ড এন্ড কন্ট্রোল রুমে হাজির হন। মেয়েকে ফিরে পেয়ে কান্নায় আবেগ-আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের কাজে সন্তুষ্ট হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।











