,

তাবিথ আউয়ালের ৩৮ দফা ইশতেহার

news-image

নিউজ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধ এবং যানজট ও দূষণমুক্ত বিশ্বমানের অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ৩৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার সকালে গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে দূষণমুক্ত পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ও বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা, নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপদ পানি, নিরাপদ খাদ্য, পাবলিক টয়লেট, ক্ষুদ্র ব্যবসা, ইন্টেলিজেন্ট সিটি অপরাধ দমন, বিনোদন, আবাসন ও নগর প্রশাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্বাচিত হওয়ার পর প্রথম দিন থেকে সেবা দেওয়ার অঙ্গীকার করেন ঢাকা উত্তর সিটিতে বিএনপির এই মেয়রপ্রার্থী।

তিনি বলেন, নগর প্রশাসন করে নাগরিক সেবা ওয়ার্ড পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হবে। নগর সরকার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তাবিথ বলেন, ঢাকা সিটিতে মশার উপদ্রব একটি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধনের ব্যর্থ হয়েছে। আমর নির্বাচিত হলে বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম গ্রহণ করব। যানজট নিরসনে কাজ করব। বায়ু দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেব।

বিরোধী দলে থেকে ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ব‌লেন, জনগণ পা‌শে থাকলে আমার দেওয়া ইশতেহার বাস্তবায়ন করতে পারব।

বিএনপির এই মেয়রপ্রার্থী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সৎ সাহস থাকে। জনগণের শক্তির কাছে যে কেউ মাথানত করতে বাধ্য।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার গ‌য়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সে‌লিমা রহমান, জেএস‌ডি সভাপ‌তি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হো‌সেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা