,

সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে : চরমোনাই পীর

news-image

নিউজ ডেস্ক : মসজিদ নগরী ঢাকার ইতিহাস ও ঐতিহ্য ধ্বংসের দ্বারপ্রান্তে। ঢাকার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সৎ, যোগ্য, আমানতদার ও আল্লাহভীরু মেয়র নির্বাচনের বিকল্প নেই। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত ঢাকা গড়তে হলে হাতপাখাকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

রোববার বিকাল ৪টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী আবদুর রহমানের সমর্থনে খিলগাঁও এলাকায় এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, গত ৪৯ বছরে বারবার নৌকা ও ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে জনগণের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। তারা বর্তমান অবস্থার পরিবর্তন চায়। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ আমাদের হাতপাখার দুই প্রার্থী মেয়র হিসেবে বিজয়ী হবেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে বিগত বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতায় এবারের সিটি নির্বাচন নিয়ে জনমনে চরম অনিশ্চয়তা আছে। বিভিন্ন প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ইসিকে অনুরোধ জানান তিনি। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তার দায় সরকার ও ইসিকেই নিতে হবে।

এর আগে সকালে দক্ষিণ সিটির শাহবাগ থানার বিভিন্ন অঞ্চলে অব্যাহতভাবে প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আব্দুর রহমান। শাহবাগের তোপখান রোড, সেগুনবাগিচা, শাহবাগ, আনন্দবাজার, ফুলবাড়ীয়া, একুশে হল, জাতীয় প্রেস ক্লাব এলাকায় গণসংযোগ করেন মেয়রপ্রার্থী।

দক্ষিণের মেয়রপ্রার্থী আব্দুর রহমান বলেন, রাস্তাঘাট, সুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। সন্ত্রাস ও মাদকমুক্ত সিটি গড়ে তুলব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা