সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিকুলের প্রত্যয়, আধুনিক ঢাকা গড়ার

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আধুনিক, সচল, গতিময়, মানবিক, সবুজায়নের ঢাকা শহর গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’

শনিবার (২৫ জানুয়ারি) গুলশান হেলথ ক্লাব পার্কে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং মাদক থেকে দূরে রাখতে হলে সঠিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। ঢাকা উত্তরে বর্তমানে ২৪টি পার্ক রয়েছে। গড়ে তোলা হবে আরও ২৪টি পার্ক। আর এসব উন্নয়নের জন্য নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।’

নির্বাচনী ইশতেহারে কোনো চমক থাকছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আজই বলে দিলে তো আর কোনো চমক থাকল না। আমরা আধুনিক সচল গতিময় ঢাকা গড়তে চাই। আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি তাহলে অবশ্যই এগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব।’

জানা গেছে, আজ কালাচাঁদপুর এলাকা গণসংযোগ শেষ করে শাহজাদপুর, বাঁশতলা, গুলশান-২ এবং রাজউক মাঠ এলাকায় গণসংযোগ করবেন আতিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী