,

সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধির দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধি করা ও বেতন কমিশনের পাঁচ বছর পূর্তিতে নবম বেতন কমিশন গঠনসহ নয় দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন। দ্রব্যমূল্যের বাজার বিবেচনায় এ দাবি করে ‘বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি’।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী।

বক্তব্যে বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য ২০১৫ বেতন কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হয়। কিন্তু বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের জন্য স্বল্প বেতনে জীবন যাপন করা দুরূহ হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ নবম বেতন কমিশন গঠন করা দরকার।

সংবাদ সম্মেলনে সিলেকশন গ্রেড বা টাইমস্কেল পুনর্বহাল অথবা বর্তমান নিয়ম অনুযায়ী ৪ বছর, ৮ বছর ও ১২ বছর পূর্তিতে উচ্চতর স্কেল দেওয়ার দাবিও জানানো হয়। সংগঠনটির অন্যান্য দাবি হলো- আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা দেওয়া, সুদবিহীন গৃহঋণ, ব্লক পদ (পদোন্নতি নেই যে পদে) বিলুপ্ত করে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা, আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিল করা ইত্যাদি।

সমিতির সভাপতি মোহাম্মদ আলী সম্মেলনে বলেন, ইতিমধ্যে এসব দাবি নিয়ে দুই দফায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আমাদের দাবিগুলো কেউ প্রধানমন্ত্রীর নজরে তুলে ধরেন না। তবে তিনি আশা করেন, এসব সমস্যার সমাধান হবে।

মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী অনেক দয়ালু, তার কাছে তুলে ধরলে হয়তো এসব সমস্যার সমাধান হবে।

সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সায়েমসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা