সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আরও দুই ছাত্র নিখোঁজ

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসা থেকে বের হওয়ার পর দুই ছাত্র নিখোঁজ হয়েছেন। তারা মোহাম্মদপুর থেকে আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে এসেছিলেন।

নিখোঁজ দুই শিক্ষার্থীরা হলেন, তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯)। ধ্রুব ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং তার ভাতিজা দিবস একটি ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেলের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার ওই দুই ছাত্র বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরে তেজগাঁও ও মোহাম্মাদপুর থানায় দুইটি সাধারন ডায়েরি (জিডি) দায়ের করেছেন তাদের পরিবারের সদস্যরা। মোহাম্মাদপুর থানার জিডি নাম্বার ১৫১৬ এবং তেজগাঁও থানায় দায়ের করা জিডি নাম্বার- ১১৭৮।

জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, খালিদ হাসান ধ্রুব ও তানজিম আল ইসলাম দিবস গতকাল দুপুর আড়াইটায় মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাড়ি থেকে ল্যাপটপ কেনার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ দুই শিক্ষার্থীর আত্মীয় মো. খায়রুল কবির দৈনিক আমাদের সময়কে জানান, দিবসের বাসা এলিফ্যান্ট রোড এলাকায়। গতকাল সে মোহাম্মদপুরে গিয়ে ধ্রুবকে ডেকে নিয়ে যায়। তারা দুজনে আইডিবি ভবন থেকে ল্যাপটপ কেনার জন্য যাচ্ছে বলে পরিবারের সদস্যদের জানিয়েছিল। পরে সন্ধ্যায় তারা বাসায় না ফেরায় তাদের মোবাইল ফোনে যোগাযোগ করলে দুই জনের ফোনই বন্ধ ছিল।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুইজন নিখোঁজের ব্যাপারে একটা জিডি দায়ের হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

গত ১৮ জানুয়ারি রাজধানীর সবুজবাগ থানা এলাকার বাসাবো থেকে এক পুলিশ কর্মকর্তার ছেলে বাইরে খেলতে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ ওই পুলিশ কর্মকর্তার ছেলের নাম মাজহারুল ইসলাম অরণ্য (১৩)। সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। পরে এ ঘটনায় গত রোববার (১৯ জানুয়ারি) সবুজবাগ থানায় একটি জিডি করেছেন অরণ্যর বাবা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালিব ভূঁইয়া। সবুজবাগ থানায় দায়ের করা জিডি নম্বর ৬৭২। দৈনিক আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী