,

প্রধানমন্ত্রী ইতালি যাচ্ছেন ৩ ফেব্রুয়ারি

news-image
নিজস্ব প্রতিবেদক : ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে আগামী ৩ ফেব্রুয়ারি রোম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে ৫ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ৩-৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর চার দিনের দ্বিপক্ষীয় এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দেশটির সঙ্গে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।
এছাড়া ইতালির বিনিয়োগকারীর বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানানো ছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার অনুরোধ থাকবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকারে বিশেষ সুবিধাপ্রাপ্তি নিশ্চিতের বিষয়টিও সফরের আলোচনায় থাকবে বলে জানা গেছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে নবনিযুক্ত চ্যান্সারি কমপ্লেক্সের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি অনুষ্ঠানেও তার বক্তৃতা করার কথা রয়েছে।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইফাদের আয়োজন এবং ২০১৪ সালে বহুপক্ষীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোম সফর করেছিলেন। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা