সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার শুরু বিজিএমইএ ভবন ভাঙার কাজ

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলের বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে বুধবার। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবনটি ভাঙার কাজ শুরু করবেন।

শেষ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজই ভবনটি ভাঙার কাজ করছে। সর্বোচ্চ দরদাতা মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্সের অপারগতায় এই প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয়।

জলাধার আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ আদালত ১৫ তলা বিশিষ্ট বিজিএমইএ ভবন ভাঙার আদেশ দেওয়ার পর গত এপ্রিলে ভবনটি ভাঙা এবং ভবনের ব্যবহারযোগ্য মালপত্র কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর আগে বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘ক্যান্সার’ আখ্যায়িত করে হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে ইমারতটি ভেঙে ফেলার নির্দেশ দেন। আপিলে নিজেদের পক্ষে রায় না পাওয়ার পর তিন দফা সময় প্রার্থনা করে ভবনটির মূল মালিক তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।

সর্বশেষ আদালতের দেওয়া সময়সীমা গত ১২ এপ্রিল শেষ হয়। এরপর ১৫ এপ্রিল বিজিএমইএ ভবনের মালপত্র সরিয়ে নিতে একদিন সময় বেঁধে দেয় রাজউক। পরে সময় বাড়ানো হয় আরও কয়েক দিন। ভবনে থাকা বিজিএমইএসহ ১৯টি প্রতিষ্ঠান তাদের মালপত্র সরিয়ে নিলে ভবনটি সিলগালা করে দেয় রাজউক। এরপর থেকে গত ৯ মাস ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।সমকাল

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে