,

এখন আর বিচারহীনতার সংস্কৃতি নেই : আইনমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গুলি চালিয়ে হত্যাকাণ্ড এবং ঢাকায় সিপিবির সমাবেশে বোমা হামলার বিচারে ‘সন্তোষ’ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, দীর্ঘদিন দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু ছিল। কিন্তু এখন আর বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি নেই। এই দু’টি মামলার রায়ের মাধ্যমে আবারও সেটা প্রমাণিত হলো যে, অপরাধীরা কেউই আইনের উর্ধ্বে নয়।

মঙ্গলবার সচিবালয়ে পাবনা আইনজীবী সমিতিতে বই কেনা বাবদ ৩০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার ও যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে প্রতিটি অপরাধ ও অন্যায়ের আইনিভাবে বিচার হবে। তারই একটি অংশ হল দ্রুত এসব মামলার বিচার শেষ করা। কয়েক দশক পরে হলেও আলোচিত দু’টি মামলার বিচার শেষ হয়েছে- এটাই সন্তুষ্টি।

১৯৮৮ সালে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যার মামলায় সোমবার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এদিকে ২০০১ সালে ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) ১০ জঙ্গিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

আইনমন্ত্রী বলেন, সাময়িকভাবে ক্ষমতার দাপট দেখিয়ে হয়তো কেউ কিছুদিনের জন্য আইনের উর্ধ্বে থাকতে পারেন। কিন্তু অপরাধীদেরকে শেষ পর্যন্ত আইনের আওতায় আসতেই হবে।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত এবং তিনি সাজা ভোগ করছেন। সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। এখানে সরকারের কিছু করার নেই। সরকার এটা নিয়ে এখন ভাবছে না।

তিনি বলেন, এটা রাজনৈতিক মামলা নয়। কারণ মামলাটি দায়ের করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলে নয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা