,

তাবিথের ওপর হামলা, আতিক বললেন নিজেদের সংঘর্ষ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলাকে নিজেদের সংঘর্ষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেছেন, এটি হামলা নয়, বিএনপির নিজেদের ভেতরকার সংঘর্ষ। তারা নিজেরাই সংঘর্ষ বাধাতে পারেন।

মঙ্গলবার ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব বলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা করা হয়। এতে তাবিথসহ কয়েকজন আহত হন। তাবিথ আউয়াল হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন।

এ বিষয়ে আতিকুল ইসলামের ভাষ্য, ‘হামলার বিষয়ে এখনও শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন। আমরা সবসময় উন্নয়নের কথা বলে আসছি। এখনও বলব, আমরা চাই উন্নয়ন। আর ওরা শুধু অভিযোগ করে।’

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, মহানগর উত্তর যুবলীগের সাবিনা আক্তার, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, বাড্ডা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ–সমর্থিত ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ–সমর্থিত সংরক্ষিত ওয়ার্ড ১৪ (সাধারণ ওয়ার্ড ৩৭, ৪১, ৪২) এর প্রার্থী কামরুন নাহার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা