,

এমপি ইসমাত আরা সাদেকের ইন্তেকাল

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের সাউথ প্লাজায় ইসমত আরা সাদেক – এর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইসমাত আরা সাদেক। তাঁর স্বামী সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক। বগুড়ার সাতানী জমিদার বাড়ির মরহুম মাহবুবুর রহমান চৌধুরী এবং মরহুমা সায়েরা খাতুনের একমাত্র কন্যা ইসমাত আরা ১৯৫৬ সালে বগুড়া ভি এম গার্লস স্কুল থেকে এসএসসি ও ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকার ইডেন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ইসমাত আরা সাদেক যশোর-৬ (কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ‘১৪ সালের ১৫ জানুয়ারি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন।

ইসমাত আরা সাদেকের স্বামী প্রয়াত এ এস এইচ কে সাদেক ছিলেন সাবেক সচিব, দুইবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী।

ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা