সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জরিমানা ছাড়া যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ ৩০ জুন পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া যানবাহনের কাগজপত্র হালনাগাদের সুযোগ
আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে খেলাপি মালিকদের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিয়েছে সরকার।

গতকাল সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই সুযোগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ছাড়া মূল কর/ফি জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করা যাবে। অর্থ বিভাগ গত ৮ জানুয়ারি এ বিষয়ে সম্মতি দিয়েছে।

আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনো সুযোগ দেয়া হবে না বলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অগ্রিম ঘোষণা প্রচার করবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী