,

দেশে ১০ কোটি ৯৬ লাখ দেশে ভোটার

news-image

নিউজ ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯-এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন।

তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ভোটার ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।

এই খসড়া ভোটার তালিকা অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্ত হয়েছে ৫৩ লাখ ৪৬ হাজার ১০৫ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৭ লাখ ৫২ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৪২৯ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সাইদুল ইসলামের দেয়া তথ্য মতে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৯৬৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ১১৩ জন।

এই হালনাগাদে যোগ হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ভোটার ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন। মৃত্যুর কারণে বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ বাদ পড়েছে ৮ লাখ ২৯ হাজার ৮৪০ জন ও নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।

ভোটার থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করেছে বা দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন সাইদুল ইসলাম।

বাদ দেয়ার পর খসড়া এই ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছে ৫৩ লাখ ৪৬ হাজার ১০৫ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৭ লাখ ৫২ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৪২৯ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা