,

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা, ওবায়দুল কাদের যা বললেন

news-image

নিউজ ডেস্ক : প্রথম আলো সম্পাদকের গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, করেছেন আদালত। পুরো বিষয়টি আদালতের নির্দেশনায় হয়েছে। আর সরকার তো আদালতকে নির্দেশ দিতে পারে না।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথম আলোর সম্পাদকের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। এছাড়া প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ জামিন হওয়ার পুরো প্রক্রিয়াটি আইনিভাবেই হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের দাবি করেন, ‘একটি ঘটনা ঘটেছে, ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে, মামলার পর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পরে আসামিরা জামিন নিয়েছেন। সবই তো আদালতের বিষয়।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিভিন্নস্থানের দুই লেনের সড়কগুলোর উন্নয়নে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সড়ককে চার লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর বিকালে রেসিডেনসিয়াল কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাঈমুল আবরার। ঘটনার পরদিন আবরারের বাবা মজিবুর রহমান মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা এবং ৬ নভেম্বর অবহেলাজনিত কারণ উল্লেখ করে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হকের আদালতে আরও একটি মামলা করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা