,

এমপি মান্নানের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব প্রয়াত সাংসদের প্রতি শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা এই সংসদ সদস্যকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রীয় সশস্ত্র সালামের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

আব্দুল মান্নানের প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ নিজ সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেয়া হবে। সেখানেও একটি জানাজা হবে। এরপর সারিয়াকান্দিতে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হবে।

সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মান্নান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সেখানেই বুকে ব্যাথা শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা