সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপস গড়তে চান সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা

news-image

নিউজ ডেস্ক : সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে টনি টাওয়ারের সামনে এক নির্বাচনী পথসভায় এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফজলে নূর তাপস।

তাপস বলেন, ‘ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর ঢাকাবাসী সব নাগরিক সুবিধা পাবেন। সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি পরিকল্পনার আওতায় আমরা সততা, নিষ্ঠা একাগ্রতা ও আন্তরিকতার সাথে রাজধানীবাসীর সেবা করে যাব। ২০৪১ সাল নাগাদ ঢাকাকে আমরা উন্নত ঢাকায় পরিণত করবো। উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী হবে ঢাকা।’

তিনি বলেন, আগামী ৩০ জানুয়ারি উন্নত ঢাকা গড়তে আমিসহ রাজধানীবাসী আওয়ামী লীগ মনোনীত কমিশনারদের তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন বলে আশা করি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে