,

ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এই শহরের কোনো অভিভাবক আছে বলে মনে হয় না। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো।

আজ শনিবার দুপুরে সদরঘাটে ঢাকা কলেজিয়েট স্কুলের সামনে নির্বাচনী প্রচারণা শুরুর আগে তিনি একথা বলেন।

ইশরাক হোসেন বলেন, `গত ৯ বছরে ঢাকার পরিস্থিতি কোন দিকে গেছে আপনারা ভালো করেই জানেন। আমি গতকাল (শুক্রবার) যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুরের বিভিন্ন এলাকা ঘুরেছি। সেখানে আমি যে নোংরা আবর্জনা দেখেছি সেটা মানুষের বসবাসযোগ্য নয়। শুধু যাত্রাবাড়ী এবং শ্যামপুরেই নয়, পুরো ঢাকার চিত্রই এক। এই শহরের কোনো অভিভাবক আছে বলে মনে হয় না।’

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, আপনারা জানেন বিশ্বের দূষিত নগরীর যতগুলো সূচক রয়েছে সবগুলোতেই ঢাকা এক নম্বরে। সব নেগেটিভ বিষয়গুলোতে আমরা এক নম্বরে রয়েছি। বায়ুদূষণে আমরা এক নম্বর, অগোছালো নগর হিসেবে আমরা এক নম্বর। নারী ও শিশুদের অনিরাপদ শহর হিসেবে আমরা এক নম্বরে আছি। আমরা এমন পরিস্থিতির উন্নয়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।

ঢাকার নানা দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এর কারণ একটাই। এই সরকার যেহেতু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি তাই জনগণের প্রতি এবং শহরের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। যারা মেয়র পদে দায়িত্ব পালন করেছেন তাদের বেলায়ও একই কথা প্রযোজ্য। আমরা প্রতিটা গলিতে গলিতে যখন হাঁটি তখন দেখি কী ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা