,

কোন মানুষের কাছে মাথা নত করবো না : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : জনগণের অধিকার ফেরানোর জন্য যদি জীবন দিতে হয়, তবে তাই দিতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার দনিয়ায় বর্ণমালা স্কুলের গলিতে জনসংযোগে গিয়ে এসব কথা বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে ইশরাক বলেন, আমি আপনাদের বলতে চাই, কোন বাধা মানবেন না। কোন ভয় পাবেন না। আমার বাবা আমাকে সবসময় বলেছেন, ‘কোন মানুষের কাছে মাথা নত করবো না। আমাদেরকে মহান আল্লাহতায়ালা বানিয়েছেন, উনাকে শুধু ভয় পাবা। আর দুনিয়াতে কোন মানুষকে ভয় পাওয়ার দরকার নাই।’ আমরা কারো জমিদারি মানবো না। জনগণকে সঙ্গে নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেবো। আপনাদের অধিকারের লড়াইয়ে যদি জীবন দিতে হয় আমি জীবন দিতেও প্রস্তুত।

ঢাকা নগরীকে এ সরকারের আমলে তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা দেখাচ্ছে অনেক উন্নয়ন হয়েছে, খালি উন্নয়নের বলে জোয়ার আর জোয়ার, কিন্তু বৃষ্টি আসলে আমরা দেখছি এই এলাকায় পানির জোয়ারে রাস্তাঘাট ভেসে যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন গত ১৩ বছরে এমন কোনো অপকর্ম নেই যা এই সরকার করে নাই। শেয়ার মার্কেট লুট, বাংলাদেশ ব্যাংক লুটসহ, ধর্ষণ, হত্যা খুন ভোটের অধিকার হরণ, জনগণের কথা বলার অধিকার হরণ করেছে। ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছিল এই বাংলাদেশের জন্য নয়।

সরকারের সমালোচনা করে ইশরাক আরও বলেন, এরা এমন উন্নয়ন করে পদ্মা সেতুর একটা করে পিলার বসে আর ওটা হেডলাইন হয়। এরকম আজব উন্নয়ন আমরা দেখিনি। একটা করে স্প্যান বসায় আর সেটা উদ্বোধন করা হয়।

পদ্মা সেতু দিয়ে কবে যান চলাচল করবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন ইশরাক হোসেন।

৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জনগণের রাজনীতি করি, আমরা কোন পরিবারকেন্দ্রিক রাজনীতি করি না। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবো, ভোটের অধিকার আপনাদের ফিরিয়ে দেবো। গণতন্ত্রকে মুক্ত করবো, বাংলাদেশ আবারো স্বাধীন করবো। আগামী ৩০ তারিখে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আপনারা কোনো বাধা বিপত্তি মানবেন না আপনাদেরকে সাথে নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্দোলন সূচনা করেছে। আগামী ৩০ তারিখে আপনারা ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর যে আমরা সংগ্রামে রয়েছি, সেটি আমরা সম্পন্ন করব এবং আপনাদের অধিকার আপনাদের ফিরিয়ে দেবো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা