,

প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির সাময়িকী কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় নাইমুল আবরারের বাবা মো. মুজিবুর রহমান আদালতে হাজির ছিলেন।

মামলার অপর আসামিরা হলেন, কবির বকুল, শুভাশিষ প্রামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

এর আগে ওই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ধারা ৩০৪(এ) অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত হওয়ায় একটি প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল আলীম। প্রতিবেদনটি আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক আসিফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় মতিউর রহমান ছাড়াও অনেকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ের সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেন।

আজ বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনানি করে বলেন, ‘যেহেতু আমরা শুরুতে বলেছি, প্রথম আলো কিশোর বন্ধু সভায় যে অনুষ্ঠান করেছিল তাতে বিদ্যুৎ অব্যবস্থাপনা ছিল। তাদের গাফিলতির কারণে আবরারে মৃত্যু হয়। তাই সকল আসামিদের প্রতিবেদন আমলে নিয়ে দণ্ডবিধির ৩০৪ (এ) অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।’

এর আগে গত ৬ নভেম্বর প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আবরারের বাবা মুজিবুর রহমান।

উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে ঢাকা রেসিডেসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এ ঘটনায় শুরু থেকেই আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা