সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপসের প্রচারণায় অংশ নিলেন নাছিম-মোজাম্মেল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় হাজারীবাগ থানার ঝাউচর এলাকায় নৌকা প্রতীকের প্রচারণার তারা অংশ নেন।

এছাড়াও তাপসের আজকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে যুব মহিলা লীগের নেত্রী অপু উকিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত এবং সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় ও মূল দলের নেতাকর্মীরা।

দুপুর ১২টা থেকে হাজারীবাগের ঝাউচর এলাকা থেকে প্রচারণা শুরু হয়ে এই থানার ৫৫, ৫৬ এবং ৫৭ নম্বর ওয়ার্ডে সারাদিন নির্বাচনী প্রচারণা চালাবেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে