,

৬ ঘণ্টা পর শাহজালালে উড়ল উড়োজাহাজ

news-image

নিউজ ডেস্ক : ৬ ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত সোয়া ৩টার দিকে উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল সোয়া ৯টা থেকে আবার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকালে এস এম ওহিদুর রহমান জানান, গতকাল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে আসে। সাধারণ ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে। গতকাল রাত ৩টা ১১ মিনিটে সৌদি এয়ারলাইনসের জেদ্দা ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায়। এরপর আর কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। পরে কুয়ালালামপুর থেকে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি ঢাকায় আসছিল, তবে কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা