সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত ও বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে।

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ওই পদে মনোনয়ন দেন তাকে।

রোববার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ সাঈদ খোকনকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।’

৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বদলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে ঢাকা উত্তর ও দক্ষিণে বিভক্ত করার পর ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে দক্ষিণের মেয়র পদে বিপুল ভোটে জয়ী হন সাঈদ খোকন। এবারও মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়ে তিনি বঞ্চিত হন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে