,

এবার রিটার্নিং কর্মকর্তার চিঠি সিটি নির্বাচন পেছাতে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছাতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চিঠিটি ইসি সচিবকে পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এই নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল। এই নির্বাচনের তারিখ পেছাতে হাইকোর্টে রিটও করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আবদুল বাতেন চিঠিতে লেখেন, আগামী ৩০ জানুয়ারি সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ওই পূজা লগ্ন বা তিথির মধ্যে সম্পন্ন করতে হয়। তাই পূজার তারিখ পরিবর্তন করা সম্ভব নয়।

চিঠিতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিভুক্ত এলাকাসমূহে ব্যাপক সংখ্যক সনাতন ধর্মালম্বী লোকের বসবাস। এখানে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ পূজা মণ্ডপ রামকৃষ্ণ মিশন অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলও ওই এলাকাতে অবস্থিত। রামকৃষ্ণ মিশন ও জগন্নাথ হলে এলাকার আশপাশের অনেক প্রতিষ্ঠান থেকে পূজা উপলক্ষে প্রচুর সনাতন ধর্মাবলম্বী লোকের সমাগম ঘটে।

এ ছাড়া নির্বাচন উপলক্ষে যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু পুরাতন ঢাকা একটি ঘন জনবসতি সংকীর্ণ এলাকা। তাই ওই এলাকার সনাতন ধর্মালম্বীদের এসব প্রতিষ্ঠান ছাড়া পূজা পালন করা অনেকাংশেই সম্ভপর হবে না।

আবদুল বাতেন চিঠিতে আরও লেখেন, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য একটি পত্র দাখিল করা হয়েছে। সার্বিক বিবেচনায় সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় কাজ সুচারুভাবে পালন করার স্বার্থে নির্বাচনের তারিখ পরিবর্তন করার সুপারিশের যৌক্তিকতা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আবেদন পত্রটি মহোদয়ের কাছে পাঠানো হলো।

এদিকে আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিনকে সামনে রেখে গত শুক্রবার থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুই সিটির প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছে।

৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা