,

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনারের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তিনি।

আজ রোববার ‌সকাল ১০টা ৪৫ মিনিটে মিরপুর-১ এ হযরত শাহ্ আলী বাগদাদী (র.) মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তৃতীয় দিনের প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় তিনি এসব কথা বলেন।

তা‌বিথ আউয়াল বলেন, ‘প্রতিপক্ষের লোকজন জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা চালিয়ে বাধা দিচ্ছে। ইটপাটকেল নিক্ষেপ করা করা হচ্ছে। আমরা প্রচার কাজ চালাতে পারছি না। আমরা শা‌ন্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে চাই। হামলায় আল আমিন নামের এক কর্মী আহত হয়েছেন। গতকালও আমার কর্মীর ওপর হামলা হয়েছে-তা ইসিকে জানাবো।’

নাগরিক সমস্যার ১২ জায়গা চিহ্নিত করা হয়েছে জানিয়েছে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে নাগরিক সমস্যার ১২টি জায়গা চিহ্নিত করে ফেলেছি। এই ১২টি জায়গায় আমরা সমন্বয় ও গুরুত্বের ভিত্তিতে একযোগে কাজ শুরু করে দেব। ডেঙ্গু, পানি, পয়ঃনিষ্কাশন ও যানজটের মতো বাসা ভাড়াও ঢাকার বাসিন্দাদের জন্য একটি বড় সমস্যা। এই লড়াইয়ে জয়ী হতে পারলে ঢাকার নাগরিক সমস্যার সমাধানে কাজ করা সহজ হবে। ’

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি স্তরে ‘দুর্নীতিতে ভরে গেছে’। মেয়র নির্বাচিত হলে সবার আগে এই দুর্নীতি দমনে কাজ করার কথাও জানিয়েছেন বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী।

তাবিথ আউয়াল বলেন, ‘পুলিশের মামলা হবে, হামলা হবে আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে। নির্বাচন কমিশন নিরপেক্ষ না।’

তাবিথ আউয়ালের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা উত্তর বিশিল, গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, ১ নম্বর মিরপুর ঈদগাঁ মাঠ, ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২ নম্বর ওয়ার্ডে দণি বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুর পাড়, ১৩ নম্বর ওয়ার্ডে উত্তর পীরের বাগ, ৬০ ফিট, মোল্লা পাড়া, মনিপুরি স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০ নম্বর ওয়ার্ডে মিরপুর মাজার থেকে দ্বিতীয় কলোনি, তৃতীয় কলোনি হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন-বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ম‌হিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ১০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর ‌রহমান ইরান, স্বেচ্ছাসেবক দল উত্তরের সভাপ‌তি ফখরুল ইসলাম র‌বিন, সাধারণ সম্পাদক রেজোওয়ান ইসলাম রিয়াজসহ বিএন‌পি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা