সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার হত্যা : আসামী মোরশেদের আত্মসমর্পণ

news-image

নিউজ ডেস্ক : বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামী মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম আত্মসমর্পণ করেছেন।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন মোরশেদ। এ সময় জামিনেরও আবেদন করেন তিনি। তবে জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।

মোরশেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজীগ্রামে।

আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ জানুয়ারি এই মামলার চার্জশিটভুক্ত চার পলাতক আসামিকে ১৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই চারজনের মধ্যে মোরশেদ একজন। যে চার আসামির বিরুদ্ধে এ বিজ্ঞপ্তি জারি হয় তাঁরা হলেন মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান (বাড়ি রংপুর জেলার কোতোয়ালি থানার কে সি রায় রোড), এহতেশামুল রাব্বি ওরফে তানিম (বাড়ি সৈয়দপুরের নেয়ামতপুর মুন্সিপাড়া গ্রাম), মো. মোর্শেদ ওরফে মোর্শেদ অমর্ত্য ইসলাম (বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাজীগ্রাম) ও মুজতবা রাফিদ (বাড়ি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার উত্তর বালুবাড়ি)। রংপুর, নীলফামারী, গোমস্তাপুর ও দিনাজপুর থানা কর্তৃপক্ষ প্রতিবেদন দিয়ে জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে তারা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি।

গত ১৩ নভেম্বর আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়। মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শেষে এই চার্জশিট দেয়। মোরশেদের আত্মসমর্পণের পর শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে