সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর-পশ্চিমাঞ্চলে ফের শৈত্যপ্রবাহের হানা

news-image

নিউজ ডেস্ক : পারদ আরও নেমেছে। বেড়েছে শীতের তীব্রতা। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ফের হানা দিয়েছে শৈত্যপ্রবাহ।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। রাজশাহী, রংপুর ও খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের কম।

এদিন রাজধানী ঢাকার তাপমাত্রা আরও কমেছে। শনিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটা কমে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকেল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন