,

আগামীকাল থেকে ৩ দিন শৈত্যপ্রবাহ

news-image

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরে কুয়াশার সঙ্গে বেড়েছে শীত। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ যদিও দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে আগামীকাল রোববার থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে।

এরমধ্যে সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেছেন, সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকবে।

এদিকে চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহ ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর । এর মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে একদফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া বছরের শুরুতেই বৃষ্টিও হয়েছে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা