,

ইশরাকের বাসায় গিয়ে ভোট চাইলেন তাপস!

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়ে ভোট চাইলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

শনিবার দুপুরে আরকে মিশন রোডের গোপীবাগের সেকেন্ড লেনে ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান আওয়ামী লীগের এ প্রার্থী।

জানা গেছে, এদিন রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস।

দুপুরে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।

এ সময় তিনি বলেন, ‌‌এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।

এর আগে প্রচার শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাপস। তিনি জানান, মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে থাকবেন তিনি।

তাপস বলেন, ঢাকা শহরে মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, সেগুলো দূর করা হবে। আমরা এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করব। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব।

এর আগে রোজ গার্ডেন এলাকায় পৌঁছানোর আগেই দলের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। সেখানে শেখ ফজলে নূর তাপস পৌঁছালে ফুলের নৌকা উপহার দিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।

আজ গণসংযোগের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা