,

ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন বিএনপি : কাদের

news-image

নীলফামারী প্রতিনিধি : সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি বিশ্ব স্বীকৃত, কিন্ত বিএনপি আধুনিক ব্যবস্থা চায় না। তাই তারা ডিজিটাল পদ্ধতির বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে ফাইভ স্টার মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে বলেন, উত্তরের জনপদে তার বাড়ি। তীব্র শীতে এ এলাকার জনগণ কষ্ট পাচ্ছে অথচ তিনি ঢাকায় বসে আছেন। তিনি জনগণের পাশে নেই।

তিনি বলেন, সরকার ও আওয়ামী লীগ শীতার্ত মানুষের পাশে রয়েছে। উত্তরের ৫০ হাজার মানুষকে শীতে কম্বল দেওয়া হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করে বলেন, উত্তরাঞ্চলের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালোবাসেন। এজন্য কেন্দ্রীয় কমিটিতে দুজন নেত্রীকে স্থান দিয়েছেন তিনি। তিনি বিহারীদের পূনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন।

এসময় বক্তব্য রাখেন-আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মন্ত্রী সৈয়দপুর সড়ক ও জনপথ ডাকবাংলোতে রংপুর জোনের উন্নয়ন কার্যক্রমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা