,

দুই বোন যে কারণে কাঁদলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রতিবছরই উদযাপন করে বাঙালি জাতি।

কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে।

যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে প্যারেড গ্রাউন্ডে জাঁকালো অনুষ্ঠানে মুজিববর্ষের লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার প্রতীকী অবতরণ দেখে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেঁদেছেন তার বোন শেখ রেহানাও।

এদিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লেজার শো এর মাধ্যমে বঙ্গবন্ধুর অবয়ম ফুটিয়ে তোলা হয়।

বিকাল ৪টা ৩৫ মিনিট, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিমান বাংলাদেশের উড়োজাহাজ (সি-১৩০জে) তোজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করলেন।

সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; স্লোগানে কেঁপে উঠল সদ্য স্বাধীন বাংলার আকাশ বাতাস।

দৃশ্যটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্য।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে (তেজগাঁও পুরাতন বিমানবন্দর) স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্যটি দেখানো হয়। তখন স্মৃতিতে ভেসে ওঠে ১৯৭২ সালের সেই দিন।

প্লেনটি পুরোপুরি থামার পর জাতির পিতার শারীরিক উপস্থিতি না থাকলেও লেজার লাইটের মাধ্যমে তার অবয়ব বিমানের দরজায় ফুটিয়ে তোলা হয়।

বঙ্গবন্ধুর অবয়বের আলোটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে লালগালিচার মাথায় এসে থেমে যায়।

আর এই আলোকে স্বাগত জানায় নেতাকর্মীরা ও নবপ্রজন্মের ১৫০ শিক্ষার্থীর প্রতিনিধি দল।

আর এভাবেই শুরু হয় মুজিববর্ষের কাউন্টডাউন শুরুর আনুষ্ঠানিকতা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা