,

রাস্তায় বসে মানুষকে সেবা দিলেন ওসি

news-image

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : পুলিশ দেখে সবাই ভয় পায়। নানা ধরণের জটিলতায় পড়তে হতে পারে এই ভাবনা সবার ভেতরে উঁকি দেয়। থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যন্ত মানুষ দেখা করতে গেলে কাউকে সঙ্গে করে নিয়ে যায় ভয় কাটাতে।

কিন্তু দপ্তর ছেড়ে যখন ওসি রাস্তায় বসে মানুষের কথা শুনেন, তখন পরিবেশটা ভিন্ন রকমের হয়। কনক্রিটের দপ্তর ছেড়ে মহাসড়কের পাশে দাপ্তরিক কার্যক্রম চালিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় বসে মানুষকে সেবা দেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ আপনার ওসি আপনার দোরগোড়ায়- ব্যানারে সেবা দিতে শুরু করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্তততম ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মুক্তিযোদ্ধা সংসদের সামনে খোলা যায়গায় বসে মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন ওসি মো. মোখলেছুর রহমান।

সাধারণ ডায়েরি (জিডি), বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ, সমস্যা নিয়ে আগত মানুষকে পরামর্শ দেন ওসি।

এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন, কমিউনিটি পুলিশিং ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক প্রমুখ।

ওসি মো. মোখলেছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা