,

ওবায়দুল কাদেরের প্রশ্ন, এ কেমন লেভেল প্লেয়িং ফিল্ড

news-image

নিউজ ডেস্ক : সিটি নির্বাচনে সব দলের প্রার্থীর জন্য নির্বাচন কমিশন ঘোষিত সমতল ভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা করতে পারবেন না। নির্বাচন কমিশনের কাছে জানতে চাই– এটি কেমন লেভেল প্লেয়িং ফিল্ড?

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সড়ক ও জনপথ অধিদফতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সংস্কারকাজ উদ্বোধন শেষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনসম্মুখে প্রচার চালাতে পারবে অথচ আওয়ামী লীগের ক্ষমতাসীন সংসদ সদস্যরা কেন পারবেন না, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থেকেই যায়।

উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিতর্ক আছে বলে দাবি করেন সরকারের এই মন্ত্রী।

ভারতের নির্বাচনের উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, ভারতের বিধানসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, অথচ আমরা তা পারি না।

এতসবের পরও সিটি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন অঙ্গীকার করে সেতুমন্ত্রী বলেন, আমরা তার পরও বলব– নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি আমরা পালন করব। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এ আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলছি।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে প্রচার। এবারই প্রথম দুই সিটির প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা