সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য মেলায় আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রুটিকার স্টলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুনের সংবাদ জানিয়ে একটি ফোন আসে। ফোন পেয়ে আশপাশের ইউনিটগুলোকে মেলায় পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

উল্লেখ্য, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী