,

ইজতেমার যানজট : বিমানযাত্রীদের সময় নিয়ে রওয়ানা দেয়ার পরামর্শ

news-image

বিশ্ব ইজতেমার কারণে বিমানবন্দরগামী উভয় সড়কে ট্রাফিক জ্যামে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ভোগান্তি থেকে রেহাই পেতে বিমানবন্দরের উদ্দেশে বিমানযাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে রওয়ানা হওয়ার পরামর্শ দিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেরও যানজট দেখা দিয়েছে। এর ফলে বিপাকে পড়ছেন কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। বেশি বিপাকে পড়তে হচ্ছে বিমানযাত্রীদের। কারণ, বিমানবন্দরে তাদের নির্ধারিত সময়ে উপস্থিত হতে হয়।

প্রতি বছর বিশ্ব ইজতেমার সময় চান্দনা গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল গড়াতে যানজট আরও তীব্র হয়। টঙ্গী ব্রিজের পর থেকে স্টেশন রোড, চেরাগআলী, গাজীপুরা, বোর্ড বাজার, ছয়দানা, বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে তীব্র যানজট লেগেই থাকে।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, গাজীপুরের টঙ্গীতে শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই সময়ে চেষ্টা স্বত্ত্বেও যান চলাচলে বাধা সৃষ্টি হয়, গতি কমে যায়, কখনো কখনো জ্যাম তৈরি করে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে বেশি বিপাকে পড়তে হয় বিমানবন্দরগামী যাত্রীদের, বিশেষ করে বিমানযাত্রীদের। সে জন্য তাদেরকে সময় হাতে নিয়ে রওয়ানা দেয়ার অনুরোধ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা