,

তৈরি পোশাক খাতে ৫ হাজার কোটি ডলার রপ্তানির লক্ষ্য

news-image

নিউজ ডেস্ক : ২০২০-২১ অর্থবছরে ৫ হাজার কোটি ডলার তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা সরকারের বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। আসন্ন জাতীয় বস্ত্রবয়ন দিবস এবং বহুমুখী বস্ত্রমেলাকে সামনে রেখে এসব কথা জানান তিনি ।

তিনি বলেন, এখাত থেকে রপ্তানি আয় বৃদ্ধি করাই ছিলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গত নির্বাচনে অন্যতম প্রতিশ্রুতি। সেই অঙ্গীকার রক্ষার্থেই সরকার আসন্ন অর্থবছরের (জুলাই-জুন) জন্য ৫ হাজার কোটি ডলার আরএমজি পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে।

এবারের মেলা আগামী ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিব জানান, আন্তর্জাতিক বাজারে দেশিয় আরএমজিখাতের অবস্থান শক্তিশালী করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে করা হয়েছে বিশেষ কর্মপরিকল্পনা। যা স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। পাশপাশি এইখাতে দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্যে সারা দেশে ৪২টি কর্মমুখী প্রশিক্ষণ ইনস্টিটিউড, ৭টি বস্ত্রবয়ন প্রকৌশল কলেজ এবং আরো ৭টি বস্ত্রবয়ন ইনস্টিউড স্থাপন করা হয়েছে এছাড়াও থাকছে ব্যবসায়ীদের উদ্যমী করতে নানা প্রকার সম্মাননা। চলতি বছর নানা শ্রেণিতে প্রায় ৯টি প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক উদ্যোগকে এসব পুরষ্কার দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা