,

আতিকুলকে শোকজ করলো রিটার্নিং কর্মকর্তা

news-image

নিজস্ব প্রতিবেদক : আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করা হয়েছে। আজ সোমবার তাকে শোকজ করেন ডিএনসিসির এক রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, এক সংসদ সদস্যকে নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করা হয়েছে।

এর আগে আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

গত শনিবার ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তার কাছে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

অভিযোগ পত্রে তাবিথ বলেন, সকাল ৮ থেকে ৯টার দিকে মেয়র আতিকুল গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী মঞ্চ তৈরি করে মাইক এবং সাউন্ড সিস্টেম ব্যবহার ভোট চেয়েছেন। কর্মীদের ভোটারদের কাছে যাওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন তিনি।

আতিকুলের বিরুদ্ধে স্থিরচিত্র সম্বলিত প্রমাণাদি দিয়ে নির্বাচন আচরণ বিধি, ২০১৬ লঙ্ঘনের অভিযোগ আনেন তাবিথ। এ সময় রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের কারণে আতিকুলের বিরুদ্ধে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যেন তাকে শোকজ করা হয়। একইসঙ্গে কেন এ ধরনের ঘটনায় ঘটেছে, সেটি যেনো জানতে চাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা