,

২ দিনে পিয়াজের দাম বাড়ল ৬০ টাকা!

news-image

নিউজ ডেস্ক : কিছুটা কমলেও ফের বেড়েছে পিয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০-৬০ টাকা দাম বেড়েছে। তবে পিয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, শীতের মৌসুমে সারা দেশে আকস্মিক বৃষ্টিপাত শুরু হওয়ায় হাট-বাজারে পিয়াজের সরবরাহ কমে গেছে। কিন্তু চাহিদা অপরিবর্তীত থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।

ঘরোয়া চাহিদা সামাল দিতে গত সেপ্টেম্বরে ভারত পিয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার পরে রাতারাতি বাড়তে শুরু করেছিল পিয়াজের দাম। দেশের বাজারে ৩০-৪০ টাকার পিয়াজের দাম বাড়তে বাড়তে তিনশ’ টাকায় ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিন, তুরস্ক এবং মিশর থেকে পিয়াজ আমদানি শুরু করে সরকার। সেইসঙ্গে বাজারে নতুন পিয়াজ উঠতে শুরু করেছে। আর এই দুইয়ের ওপরে ভর করে দাম কিছুটা হলেও কমেছিল। এর মধ্যেই শুক্রবার থেকে ফের পিয়াজের দাম বাড়তে শুরু করেছে।
গত সপ্তাহে রাজধানী ঢাকার একাধিক বাজারে ১০০ থেকে ১১০ টাকা প্রতি কেজি দরে দেশি নতুন পিয়াজ বিক্রি হয়েছে। দু’দিন আগেও দেশি নতুন পিয়াজের দাম ছিল ১১০ টাকা কেজি। কিন্তু শুক্রবার এক ধাক্কায় বেড়ে হয়েছে ১৭০ টাকা। আর এতেই মাথায় হাত সাধারণ মানুষের।

দেশি পিয়াজের পাশাপাশি বাড়ছে বিদেশ থেকে আমদানি করা পিয়াজের দামও। জানা গেছে, গত সপ্তাহে মিশর থেকে আমদানি করা পিয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে গড়ে ৬০ টাকা থেকে ৭০ টাকায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা