,

আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ ও ১৪ জানুয়ারির এ সফর হতে পারে প্রধানমন্ত্রীর এ বছরের প্রথম বিদেশ সফর।

‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক-২০২০’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ প্রদান অনুষ্ঠানে অংশ নিতে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।

সফরকালে ওই দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ পাওয়ার বিষয়ে বড় অগ্রগতি হতে পারে প্রধানমন্ত্রীর এবারের সফরে।

এর আগে গত নভেম্বর মাসে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এ যোগ দেন। ওই সফরে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান এবং ফ্যামিলি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুপ্রিম চেয়ারম্যান শেখ ফাতিমা বিনতে মোবারকের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

গত নভেম্বর মাসে দুবাই এয়ার শোর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ ও আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মুহাম্মদ বিন জায়ের আল নাহিয়ান বাংলাদেশি কর্মীদের জন্য তাঁর দেশের শ্রমবাজার শিগগিরই খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। যুবরাজ নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই সময় বলেছিলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে আপনাকে এই প্রশ্নটি আর করতে হবে না।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা