পারাবত এক্সপ্রেস বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল
নিজস্ব প্রতিবেদক : রাজধানী খিলগাঁওয়ে সিলেট থেকে কমলাপুর স্টেশন গামি ট্রেন পারাবত এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনা ঘটে। এতে কয়েকটি রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি বলে দাবি রেলওয়ে পুলিশের।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়েছে। এ সময় একটি রিক্সার সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ফলে রিক্সা আরোহী ও রিকশাচালক ছিটকে পড়ে যায়। এতে রিকশাচালক ও আরোহীরা আহত হন।
কমলাপুর রেলওয়ে পুলিশের এসআই মীর্জা মোহাম্মদ মুক্তা বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষণ ওই লাইনে রেল চলাচল বন্ধ থাকলেও দ্রুত ইঞ্জিনটি সরিয়ে নেয়া হয়েছে। এতে অন্য লাইনে ট্রেন চলাচল অসুবিধা হয়নি। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।











