,

আমার প্রাথমিক বিজয় মনোনয়নপত্র বৈধতা : তাবিথ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বৈধতার পর রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আমাকে বৈধ ঘোষণা করায় বিষয়টিকে আমি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি।

বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে প্রার্থিতা বৈধতা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তাবিথ বলেন, গতকাল গভীর রাত পর্যন্ত আমরা অনেক তথ্য পেয়েছি, সরকারি অনেক সংস্থা তড়িঘড়ি করে অনেক চেষ্টা করেছিল খুঁত বের করার জন্য।

‘আমার ঋণ কিংবা বিল খেলাপি হওয়া নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল। তারা কাজটি না পারায় রিটার্নিং কর্মকর্তা আমাকে বৈধ ঘোষণা করেছেন। তাই আমরা এটিকে আমাদের প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি।’

এই মেয়রপ্রার্থী আরও বলেন, আমি প্রতিজ্ঞা করেছি, আইন ও আচরণবিধি মেনে প্রচারে এগিয়ে যাবো। আমি আশাবাদী আগামী দিনগুলোয় নির্বাচন কমিশন আমাদের অভিযোগগুলো সংলাপের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবে। রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানাই কিন্তু আস্থা আসবে পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর।

প্রচারে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কারণে কমিশন কী ব্যবস্থা নেয়, তা দেখে আস্থার বিষয়ে পরিষ্কারভাবে বলা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জাতীয় পার্টির প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র গ্রহণ করতে পারছি না।

উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা