,

রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠাতে চাই না : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা চাই, রোহিঙ্গারা ফিরে যাক। কিন্তু কোনোভাবেই জোর করে তাদের ফেরত পাঠাতে চাই না।’

আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রোহিঙ্গা শরণার্থীদের ওপর আয়োজিত এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এ কথা বলেন।

মিয়ানমার কথা রাখছে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বারবার কথা দিয়ে কথা রাখছে না। অবশেষে এটি আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে।’

আন্তর্জাতিক আদালতে ন্যায়বিচারের আশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) করা গাম্বিয়ার মামলার শুনানি হয়েছে। আমরা আশা করছি, একটি উপযোগী রায় আসবে।’

মিয়ানমারে গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ বলছে মিয়ানমারের গণহত্যা হয়েছে। এখন তারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা