সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রহমাতুল মুনিম এনবিআরের নতুন চেয়ারম্যান

news-image

নিউজ ডেস্ক : অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ২ (দুই) বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

সিনিয়র সচিব রহমাতুল মুনিম এর নিয়মিত চাকরির মেয়াদ শেষ হবে ৫ জানুয়ারি। এর আগে ৩১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ৬ জানুয়ারি থেকে তার অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হয়। এজন্য অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে তাকে ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য করা হয়েছে। তিনি যোগদানের পর থেকে আগামী ৫ বছর এ দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী