,

আবুল খায়ের দ্বিতীয় মেয়াদে ক্র্যাবের সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : অপরাধ বিষয়ক সংবাদ সংগ্রহে নিয়োজিত প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি আবুল খায়ের।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পূর্বাঞ্চল পত্রিকার ঢাকা ব্যুরো প্রধান আসাদুজ্জামান বিকু।

সভাপতি পদে ১৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন আবুল খায়ের। একই পদে অপর প্রার্থী দ্য ডেইলি সানের বিশেষ প্রতিনিধি ইসারফ হোসেন ইসা ১১০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর মধ্যে আসাদুজ্জামান বিকু ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র ৯৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মোরছালীন বাবলা ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শাহিন আবদুল বারী পেয়েছেন ৯৬ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সাখাওয়াত হোসেন কাওসার, সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হরলাল রায় সাগর, আন্তর্জাতিক সম্পাদক পদে শাহীন আলম নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত তিনজন হলেন- মানবজমিনের রুদ্র মিজান, এসএ টিভির বাতেন বিপ্লব ও বাংলা নিউজের আবাদুজ্জামান শিমুল।

এছাড়া অর্থ সম্পাদক পদে আবু হেনা রাসেল, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে জিএম তসলিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু এবং কল্যাণ সম্পাদক পদে এসএম ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দোতলায় ক্র্যাব বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ২৭৭ জন ভোটারের মধ্যে ২৫৪ জন ভোট দিয়েছেন।

তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা