,

বাণিজ্য মেলা শুরু আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে শুরু হচ্ছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।

ঢাকার শেরেবাংলা নগরে মেলা সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের ৪৮৩টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টল থাকবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে শুরু হয় ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার– ডিআইটিএফ। ২৪টি আসর সফলভাবে সম্পন্ন করে ২০২০-এ তা ২৫তম বছরে পদার্পণ করছে।

পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু সম্পর্কে টিপু মুনশী বলেন, ‘ওই ভেন্যুর সব কাজ শেষ হয়নি। তাই আগারগাঁওয়ে আগামী কয়েক বছর মেলা চালিয়ে যেতে হবে।’

বাণিজ্য মেলায় প্রবেশে এবার টিকিটের দাম বাড়ানো হয়েছে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা গত বছর ছিল ৩০ টাকা। তবে অপ্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য আগের মতোই ২০ টাকা রাখা হয়েছে।

টিকিটের মূল্যবৃদ্ধির বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আগে এক কাপ চা খেতেন তিন টাকায়, এখন পাঁচ টাকা লাগে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ ছাড়া মেলায় এবার স্টলের সংখ্যা কমেছে। রাজস্বের বিষয়টি মাথায় রেখে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণে রেস্তোরাঁ থাকবে দুটি, স্ন্যাকস বুথ সাতটি, প্রিমিয়ার স্টল ৮৪টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ছয়টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন আটটি, সাধারণ স্টল ১০৭টি এবং ফুড স্টল রাখা হয়েছে ৩৫টি। পাশাপাশি বিদেশি প্যাভিলিয়ন ২৭টি, বিদেশি মিনি প্যাভিলিয়ন ১১টি এবং বিদেশি প্রিমিয়াম স্টল ১৭টি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ওবায়দুল আজমসহ অন্যান্য কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা