সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

news-image

বরাবরের মতোই রাজধানীর শেরেবাংলা নগরে আজ বুধবার থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২০ শুরু হয়েছে। সকালে ২৫তম বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু সম্পর্কে টিপু মুনশি বলেন, ‘ওই ভেন্যুর সব কাজ শেষ হয়নি। তাই আগারগাঁওয়ে আগামী কয়েক বছর মেলা চালিয়ে যেতে হবে।’

এ বছর দেশে ও বিদেশে মোট ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়ন বিভিন্ন রকম পণ্য প্রদর্শন করবে।ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, চীন, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান ও ব্রুনাইসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাণিজ্য মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। বড়দের জন্য ৪০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। এ বছর ১০ টাকা বাড়ানো হয়েছে।

১৯৯৫ সাল থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে আসছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে