,

পদত্যাগ করলেন আতিকুল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম। একই পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফের নির্বাচন করার লক্ষ‌্যে পদত‌্যাগ করলেন তিনি।

সোমবার বিকেলে আতিকুল ইসলাম পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব সাইফুদ্দীন ইমন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর দেয়া আবেদনপত্রে আতিকুল ইসলাম লিখেছেন, গত ২৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের বিশেষ পরিপত্রের নির্দেশনা মোতাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আমি পদত্যাগ করতে ইচ্ছুক।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন আতিকুল ইসলাম। ৯ মাসের বেশি সময় নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।

দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। সেদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা