,

সরকারি চাকরিজীবীদের জন্য গৃহঋণে সুখরব

news-image

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের গৃহনির্মাণ ঋণের সুদ হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ঋণগ্রহীতাকে ৫ শতাংশের নিচে সুদ গুনতে হবে। কাল থেকে এ হার কার্যকর হবে।

অর্থ বিভাগ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগে ঋণের সুদের হার ১০ শতাংশ ছিল। এর মধ্যে ৫ শতাংশ দিতে হতো ঋণগ্রহীতাকে। বাকিটা সরকার দিত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ পুনর্নির্ধারণ করা হল। এটি হবে সরল সুদ এবং ঋণগ্রহীতা কর্মচারী শুধু ব্যাংক রেটের সমহারে সুদ পরিশোধ করবেন। এ পুনর্নির্ধারিত সুদের হার শুধু নতুন ঋণগ্রহীতার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, একজন ঋণগ্রহীতাকে ব্যাংক-হারের অর্ধেক অর্থাৎ পাঁচ শতাংশের কম হারে সুদ পরিশোধ করতে হবে। বাকিটা আগের মতোই পরিশোধ করবে সরকার।

সরকারের ব্যবস্থাপনায় ব্যাংক থেকে সরল সুদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৩০ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড